রোহিঙ্গা সমস্যা সমাধানে কার কী প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৯

ত্রাণ নিতে আসা রোহিঙ্গারা, ফাইল ছবি মিয়ানমারের রাখাইনে ২৪ আগস্ট সহিংসতা শুরুর পর থেকে বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। দেশটির সেনাবাহিনী নিরীহ রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ করেছে এবং হাজার হাজার ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। এরপর থেকেই  বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। সেই আলোচনার ঝড় বিশ্ব দরবার পর্যন্ত পৌঁছেছে। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়। প্রায় প্রতিটি সদস্য রাষ্ট্র এ সমস্যার সমাধানে একাধিক প্রস্তাব রাখে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেসও বেশ কিছু প্রস্তাব দেন। সেগুলো হলো, ১. সহিংসতা বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে, ২. জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম অবিলম্বে চালু করতে দিতে হবে, ৩. বাংলাদেশের সঙ্গে আলোচনা করে নতুন প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কারণ ১৯৯৩ সালের চুক্তি যথেষ্ট নয়, ৪. কফি আনান কমিশনের রিপোর্টের পূর্ণ ও দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং মূল সমস্যা কারণ খুঁজে বের করতে হবে।

যুক্তরাজ্যের প্রতিনিধি তার প্রস্তাবে বলেছেন, ১. মিয়ানমারের সেনাবাহিনীকে অবশ্যই কার্যকরী পদক্ষেপ নিতে হবে, ২. জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম অবিলম্বে চালু করতে দিতে হবে, ৩. বাংলাদেশের সঙ্গে আলোচনা করে নতুন প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, ৪. কফি আনান কমিশনের রিপোর্টের পূর্ণ ও দ্রুত বাস্তবায়ন করতে হবে, এবং জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে মিয়ানমারে কাজ করতে দিতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি তার প্রস্তাবে বলেন, ১. মিয়ানমারের সেনাবাহিনীকে অবশ্যই মানবাধিকারকে সম্মান দিতে হবে, ২. যারা মানবতাবিরোধী অপরাধে জড়িত তাদের নেতৃত্ব থেকে সরিয়ে দিতে হবে, ৩. মিয়ানমারে অস্ত্র রফতানি স্থগিত করার আহ্বান জানিয়েছে, ৪. মানবিক সহায়তা কার্যক্রম শুরু করতে হবে এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন।

ফ্রান্সের প্রতিনিধি তার প্রস্তাবে বলেন, ১. সহিংসতা থামাতে হবে, ২. মানবিক সহায়তা কার্যক্রম শুরু করতে হবে, ৩. নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, ৪. সমস্যার মূল কারণ খুঁজে বের করতে রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে হবে, এবং মিয়ানমারের বেসামরিক সরকারকে সমর্থন দিতে হবে।

আরও পড়ুন-
‘বাংলাদেশের সঙ্গে আছি’

রোহিঙ্গা প্রশ্নে জাতিসংঘে সোচ্চার বাংলাদেশ



বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গার সংখ্যা এখন ৯ লাখ

সুনির্দিষ্ট প্রস্তাব ছাড়াই শেষ হলো নিরাপত্তা পরিষদের রোহিঙ্গা বৈঠক

 

 

/এসএসজেড/এসটি/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি