৫০ শতাংশের কম ভোট পড়লে নির্বাচন বাতিল চায় বাংলাদেশ মুসলিম লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৭, ১৪:৫৩ আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৫:০৪

নির্বাচন কমিশন

নির্বাচনের তিন মাস আগে সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনের এক সপ্তাহ আগে বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন করা ও নির্বাচনে ৫০ শতাংশের কম ভোট পড়লে আবারও নির্বাচনের আয়োজনসহ ২৪ দফা সুপারিশ করেছে বাংলাদেশ মুসলিম লীগ।

সোমবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে দলটির পক্ষ থেকে এ প্রস্তাব করা হয়। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্য নির্বাচন কমিশনার ছাড়াও ইসির ভারপ্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন। ১৮ সদস্য বিশিষ্ট দলটির নেতৃত্ব দেন দলের মহসচিব কাজী আবুল খায়ের।

এ বৈঠকের মধ্য দিয়ে ১৯টি দলের সঙ্গে মতবিনিময় করল সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এছাড়া আজ বিকেল তিনটায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপ করবে ইসি।

মতবিনিময় সভায় দলটির দেওয়া ২৪টি প্রস্তাবের মধ্যে আরও রয়েছে, নিবন্ধিত প্রত্যেকটি দলের একজন প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রবর্তন, ইভিএম ব্যবহার না করা, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো, না ভোটের ব্যবস্থা না রাখা,জোটবদ্ধভাবে নির্বাচন করলেও দলের নিজ নিজ প্রতীকে নির্বাচন করা বাধ্যতামূলক করা,দলের সঙ্গে সংশ্লিষ্টদের নির্বাচনি দায়িত্ব না দেওয়া, রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব জেলা প্রশাসকের পরিবর্তে অতিরিক্ত জেলা জজকে দেওয়া ইত্যাদি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। এরই ধারবাহিকতায় এই বৈঠক হয়।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
আইল্যাশ এক্সটেনশন ব্যবহারে চোখের ক্ষতি? থাকুন সতর্ক
আইল্যাশ এক্সটেনশন ব্যবহারে চোখের ক্ষতি? থাকুন সতর্ক
জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের নন-ক্যাডার কর্মীদের এমপিও ইনডেক্স বাতিলের নির্দেশ
জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের নন-ক্যাডার কর্মীদের এমপিও ইনডেক্স বাতিলের নির্দেশ
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান