আয়কর পেশাজীবী নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ১৯:০৫আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৯:০৮

এনবিআর আয়কর পেশাজীবী (আইটিপি) নিবন্ধন-২০১৭-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় ১৬ হাজার ১০৩ জনের মধ্যে ৮ হাজার ১৪৯ জন উত্তীর্ণ হয়েছেন। বৃহস্পতিবার(১২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই ফল প্রকাশ করে।

এর আগে ১৫ সেপ্টেম্বর রাজধানীর ৫টি কলেজে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।  লিখিত পরীক্ষার ফল অনুযায়ী উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

জানা গেছে, আইটিপি হিসেবে নিবন্ধন দেওয়ার জন্য এনবিআর গত ২৭ ফেব্রুয়ারি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে। গত ৩১ মার্চ আবেদনের সময় সীমা শেষ হয়। এ সময়ের মধ্যে গত ২২ হাজার ৩৮৬টি আবেদনপত্র জমা পড়ে। প্রাথমিক বাছাই শেষে কাগজপত্রে ত্রুটি থাকা ও আবেদনের শর্ত পূরণ না হওয়ায় ৩৯৭ জনের আবেদনপত্র বাতিল করা হয়। লিখিত পরীক্ষায় ১৬ হাজার ১০৩ জন অংশ নেন।

পরীক্ষার ফল এনবিআরের ওয়েবসাইট বা এ লিংকে পাওয়া যাবে:  http://nbr.gov.bd/uploads/public-notice/ITP_pub_result.pdf

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি