তুরাগ নদী দখলে রাখা ৩০ প্রতিষ্ঠানের উচ্ছেদ চেয়ে হাইকোর্টে আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৭, ১২:৫১আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৩:০২

সুপ্রিম কোর্ট অবৈধভাবে তুরাগ নদী দখল করে রাখা ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের উচ্ছেদের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। রবিবার (২২ অক্টোবর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। আদালতে আবেদন করেন আইনজীবী মনজিল মোরসেদ।

এর আগে গত ১৯ অক্টোবর বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। ওই  প্রতিবেদনে ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে আসে।

রবিবার আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। পরে আদালত এ বিষয়ে শুনানির জন্য আগামী  ২৯ অক্টোবর দিন ধার্য করেন।

তুরাগ নদীর উভয়পাড়ে অবৈধ স্থাপনা আছে কিনা-তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের জন্য চলতি বছরের ৫ জানুয়ারি গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়  হাইকোর্ট। আদালতের এ আদেশের পর  তদন্ত করে প্রতিবেদন দাখিল করে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

প্রতিবেদন সম্পর্কে মনজিল মোরসেদ জানান, প্রতিবেদনে বলা হয়েছে, নদীর সীমানা নির্ধারণ করে সঠিক জায়গায় পিলার স্থাপন করা হয়নি। গণপূর্ত যে পিলার বসিয়েছে তারা অনেক জায়গা ছাড় দিয়ে বসিয়েছে। বিআইডব্লিউটিএ যে রাস্তা করেছে সেখানে কোনও কোনও জায়গায় ১০-২০ ফুট ছেড়ে দিয়ে করা হয়েছে।

/এজেডখান/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম