রাজউকের নতুন ‘ড্যাপ’ নিয়ে পেশাজীবীদের সংশয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৭, ১৮:১২আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৮:১২

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) প্রকল্প নিয়ে সংশয় প্রকাশ করেছেন পেশাজীবীরা। তারা বলেন, ‘আগের ড্যাপের চেয়ে নতুন ড্যাপের পরিকল্পনার বিষয় নির্দিষ্ট করে উল্লেখ নেই। এভাবে নতুন ড্যাপ তাদের কার্যক্রম পরিচালনা করলে নাগরিকদের সমস্যার উল্লেখযোগ্য সমাধান হবে না।’ রবিবার রাজউক ভবনে ড্যাপ সংক্রান্ত এক সভায় এমন সংশয় প্রকাশ করেন পেশাজীবীরা।

রাজউক ভবনে ড্যাপ সংক্রান্ত সভা ড্যাপ সংক্রান্ত বৈঠকে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের ভাইস প্রেসিডেন্ট ফজলে রেজা সুমন বলেন, ‘আগের ড্যাপ নকশায় সরকারি গুরুত্বপূর্ণ ভবন এলাকাকে আবাসিক এলাকা হিসেবে দেখানো হয়েছিলো। নতুন ড্যাপ নকশায় এ ধরনের বিচ্যুতি আছে কিনা তা নিয়ে দ্বিতীয়বার ভাবতে হবে।’

এছাড়া বাংলাদেশ ইনেস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘২০১০ সালের ড্যাপের প্ল্যান ভুল ছিলো। ঢাকার আশপাশের জলাশয়ের স্থান নির্ধারণ করতে না পারলে জনদুর্ভোগ কমবে না।’ সময় নিয়ে নির্ভুল ড্যাপ প্ল্যান এলাকা করার পরামর্শও দেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ ইনেস্টিটিউট অফ আর্কিটেক্ট এর সেক্রেটারি (প্রফেশনাল এফেয়ার্স) দেওয়ান সামসুল আলী বলেন, ‘কাজ করার প্রক্রিয়া ভালো। কিন্তু কি ধরনের সড়ক হবে, ভূমি কি পরিমাণের এসব বিষয় এখনও স্পষ্ট হয়নি। এছাড়া নতুন ড্যাপ ব্যাস্তবায়ন হলে ঢাকায় কী পরিবর্তন আসবে তার কোনও সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই।’

দেওয়ান সামসুল আলী আরও বলেন, ‘বর্তমানে উত্তরায় ৩ কাঠা জমির উপর ১৪টি ইউনিট করার অনুমতি দেয় রাজউক। কিন্তু ভবিষ্যতে কি করবে তার কোনও প্ল্যান আছে কি? নতুন ড্যাপ প্ল্যানে প্রতি একর জমিতে ৮০ জন লোক বসবাসের প্ল্যান করা হচ্ছে। এক্ষেত্রে কি পরিমাণ জমি রয়েছে এবং সেখানে কি ধরনের সুবিধা রাখা হবে এসব দিক এখনও স্পষ্ট হয়নি।’

সভায় রাজউকের পক্ষ থেকে নতুন ড্যাপ প্ল্যানের বিষয়ে জানানো হয়, প্লট থেকে সরে এসে ব্লকভিত্তিক প্রকল্প নেওয়ার কথা। এতে করে একটা ব্লকে যেন সকল নাগরিক সুবিধা রাখা যায়। মূলত যানজটের কথা বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া। পাশাপাশি ড্যাপ মূলত প্রি-প্ল্যান ও পোস্ট প্ল্যান এই দুই ভাবেই কাজ শুরু করতে চাইছে।

এসব বিষয়ে রাজউক চেয়রাম্যান আব্দুর রহমান বলেন, ‘চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্ল্যানের একটা খসড়া তৈরি করে সাধারণ মানুষদের নিয়ে গণশুনানি করা হবে।’

সভা থেকে জানানো হয়, ১৯৯৫ সালে নতুন আঙ্গিকে ঢাকা শহরের পরিকল্পনা প্রনয়ণ করা হয় যা স্ট্রাকচার প্ল্যান নামে পরিচিত। ১৯৯৬ সালে অনুমোদিত এই প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয় ২০১৫ সাল পর্যন্ত। এই পরিকল্পনার মূলনীতির উপর ভিত্তি করে ২০০৭ সালে ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার জন্য ড্যাপ তৈরি করা হয়। ২০১৫ সালে স্ট্রাকচার প্ল্যান প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর নতুন প্ল্যান তৈরি করা হয়। এর মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে ২০১৬-২০৩৫ সাল পর্যন্ত।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ড্যাপ পিডি আশরাফুল ইসলামসহ ড্যাপের বিভিন্ন শাখার কর্মকর্তারা।

/এসএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি