‘শিশুদের চার দেয়ালের পরিবেশটাই কি যথেষ্ট আনন্দদায়ক করে দিতে পারছি?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৭, ১৯:২০আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৯:৩৭

বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি’র সম্পাদক নবনীতা চৌধুরী (ছবি- নাসিরুল ইসলাম) ‘স্কুলে মাঠ না থাকায় চাইলেও আমরা শিশুদের মাঠে নামতে দিতে পারছি না। তাদের চার দেয়ালে বন্দি রাখতে বাধ্য হচ্ছি। কিন্তু আমার প্রশ্ন হলো— যে চার দেয়ালের মাঝে শিশুরা বেড়ে উঠছে, তার জন্য সেই চার দেয়ালই কি যথেষ্ট? ওই চার দেয়ালকেই কি আমরা শিশুর জন্য যথেষ্ট আনন্দদায়ক করে তুলতে পারছি?’
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে বাংলা ট্রিবিউনের আয়োজনে অনুষ্ঠিত ‘চার দেয়ালে বন্দি শৈশব’ শীর্ষক বৈঠকিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি’র সম্পাদক নবনীতা চৌধুরী এসব কথা বলেন।
বৈঠকিতে নবনীতা চৌধুরী বলেন, ‘৮০ থেকে ৯০-এর দশকে আমরা যারা বেড়ে উঠেছি, তখন পাড়া বা মহল্লায় মাঠ থাকলেও চাইলেই আমাদের অনেকেই মাঠে নামিনি, অনেককেই মাঠে নামতে দেওয়া হয়নি। তখনও অনেকেই ছিলাম যাদের দাদা বাড়ি বা নানা বাড়িতে নিয়মিত যাওয়ার রেওয়াজ ছিল না। তাই তখনও কিন্তু আমাদের অনেককেই চার দেয়ালে বড় হতে হয়েছে। কিন্তু এখন আমরা চাইলেও শিশুদের মাঠে নামতে দিতে পারি না। কারণ স্কুলগুলোতে তো এখন মাঠই নেই।’
ডিবিসি সম্পাদক আরও বলেন, ‘চার দেয়ালের মধ্যে শিশুর সময়কে আমরা যথেষ্ট আনন্দদায়ক ও মজাদার করে তুলতে পারছি কিনা, সেটা আমাদের ভাবতে হবে। আমরা অভিভাবকরা শিশুকে সারাদিনে কতটুকু সময় দিচ্ছি নাকি একদমই দিচ্ছি না— সেটা ভাবার বিষয়। যা আমরা আমার শিশুকে দেখতে দিচ্ছি, সেটাও কি আমি ধারণ করি?’
তিনি আরও বলেন, ‘এই সময়ে এসে অনেকেই ফ্ল্যাট বাড়িতে স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছেন। তারা শিশুদের জন্য বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় আয়োজন করছেন। এভাবেই চার দেয়ালের মধ্যেও শিশুদের সময়কে আনন্দদায়ক, মজাদার ও বৈচিত্র্যময় করে গড়ে তোলার চেষ্টা করছেন। এটা ঠিকভাবে করতে পারলে সেটাও মন্দের ভালো।’
বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক তাজুল ইসলাম, সংগীতশিল্পী ও অভিভাবক রাহুল আনন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।
এটিএন নিউজের মুন্নী সাহার সঞ্চালনায় বাংলা ট্রিবিউন স্টুডিওতে অনুষ্ঠিত বৈঠকি সরাসরি সম্প্রচারিত হয় এটিএন নিউজে। এছাড়া, বাংলা ট্রিবিউনের ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকেও বৈঠকি সরাসরি সম্প্রচার করা হয়।
আরও পড়ুন-
‘সমাজই শিশুদের বন্দিদশায় ঠেলে দিতে বাধ্য করছে’

‘চার দেয়ালে বন্দি শৈশব’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

‘শিশুরা বন্দি জীবনে বেড়ে উঠছে, আকাশ দেখার সুযোগ নেই’

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি