সমুদ্র পথে ভারত থেকে বাংলাদেশে পণ্য পরিবহন শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ অক্টোবর ২০১৭, ০৮:৫৯আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ০৯:০৫

পণ্যবাহী জাহাজ, ছবি সংগৃহীত সমুদ্র পথে ভারত থেকে বাংলাদেশে পণ্য পরিবহন শুরু হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হলো।

ভারতের সড়ক, যোগাযোগ ও জাহাজ চলাচল বিষয়ক মন্ত্রী নিতিন গড়করি শনিবার (২৮ অক্টোবর) ভারত-বাংলাদেশ জাহাজ চলাচলের উদ্বোধন করেন। এরপর ভারতের চেন্নাই বন্দর থেকে অশোক লে-ল্যান্ড লিমিটেডের ১৮৫টি ট্রাক নিয়ে একটি জাহাজ বাংলাদেশের মংলা বন্দরের উদ্দেশে রওনা দেয়।

ভারতের জাহাজ চলাচল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকালে উভয় দেশের মধ্যে সমুদ্র পথে পণ্য পরিবহনের বিষয়ে চুক্তি সই হয়। শনিবার সমুদ্র পথে পণ্যবাহী জাহাজ চালাচল শুরুর মধ্য দিয়ে সেই চুক্তির বাস্তবায়ন হলো।

নিতিন গড়করি জানান,এতদিন সড়ক পথে পণ্য পাঠানো হতো। এখন সমুদ্র পথেও যাবে। এতে করে ১৫-২০ দিন সময় কম লাগবে পণ্য পরিবহন করতে। সমুদ্র পথে মালামাল পাঠানোর খরচও কম এবং এটা পরিবেশ বান্ধব।

প্রসঙ্গত, সমুদ্র পথে পরিবহন ব্যয় ও সময় সড়ক পথের চেয়ে অনেক কম এবং এতে কম কার্বন নিঃসরিত হয় বলে পরিবেশবান্ধব। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম