শ্রমশক্তিতে নতুন মাত্রা এনেছেন নারী শ্রমিকরা: নৌপরিবহনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৭, ১৮:২৩আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৮:২৩

নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান (ফাইল ছবি) নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘দেশের শ্রমশক্তিতে নারী শ্রমিকরা নতুন মাত্রা এনেছেন। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ২০৩০ অর্জনে ট্রেড ইউনিয়নে নারীর সমান প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ বিশেষ গুরুত্ববহ।’ মঙ্গলবার (৭ নভেম্বর) ঢাকায় ব্র্যাক সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নের সিদ্ধান্ত গ্রহণসহ সবস্তরে নারীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধির ওপর জোর দেন মন্ত্রী। নারী শ্রমিকের সুযোগ-সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে হলে এগুলো প্রয়োজন বলে মন্তব্য তার। তিনি বলেছেন, ‘নারীর ক্ষমতায়নে সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ-সদস্যসহ স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রতিনিধিত্ব রয়েছে। চাকরিক্ষেত্রে নারীরা এগিয়ে এসেছেন। জাহাজে নারী নাবিকরা কাজ করছেন। এখন নারীদের সংগঠিত হয়ে এগিয়ে যেতে হবে।’
স্বেচ্ছাসেবক সংগঠন ‘কর্মজীবী নারী’ আয়োজিত মতবিনিময় সভাটি হয়েছে ‘ট্রেড ইউনিয়নের সার্বিক উন্নয়নে নারী-পুরুষ সমতার উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের ওপর। শাজাহান খান জানান, সরকার ট্রেড ইউনিয়ন করতে সুযোগ ও উৎসাহ দিচ্ছে। গার্মেন্টস খাতে এখন পাঁচশ’র বেশি ট্রেড ইউনিয়ন রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি ও নারীশ্রমিক কণ্ঠের আহ্বায়ক শিরীন আখতার। গবেষণাপত্র উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানিয়া হক। অনুষ্ঠানে অংশ নেন গার্মেন্টস, ট্যানারি ও নির্মাণ নারী শ্রমিকের ৩০ জন প্রতিনিধি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্মজীবী নারীর সভাপতি ড. প্রতিমা পাল মজুমদার, নারী শ্রমিক কণ্ঠের সদস্য হামিদা খাতুন, কর্মজীবী নারী’র নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, নারীনেত্রী রওনক জাহান, হেনা চৌধুরী, লিমা ফেরদৌস, শাহীন আক্তার পারভীন, গার্মেন্টস শ্রমিক নেতা আমিরুল হক আমিন ও সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ।

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের