বুধবার নৌবাহিনীর ৪টি যুদ্ধ জাহাজ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ নভেম্বর ২০১৭, ২০:২০আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ২০:২২

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার নৌবাহিনীর ৪টি যুদ্ধ জাহাজ উদ্বোধন করবেন। সরকার পরিচালিত খুলনা শিপইয়ার্ডে জাহাজ ৪টি নির্মিত হয়েছে।

বঙ্গভবনের একজন মুখপাত্র জানান, রাষ্ট্রপতি নিশান, দুর্গম, হালদা ও পশুর নামের জাহাজ  চারটি বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করতে কাল খুলনা সফর করবেন।

খুলনার খালিশপুরের তিতুমীর নৌ ঘাঁটিতে এই হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে  নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।

খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কর্মকর্তারা জানান, ৯৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই জাহাজগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর আগে বঙ্গোপসাগর ও রূপসা নদীতে এগুলো পরীক্ষামূলকভাবে চালানো হয়।

শিপইয়ার্ডের জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) ক্যাপ্টেন এম নূরুল ইসলাম শরীফ বলেন, ২৫ নটিক্যাল মাইল ক্রুজ গতিসম্পন্ন এই জাহাজ ৪টির মধ্যে নিশান ও দুর্গম হচ্ছে পেট্রোল বোট এবং হালদা ও পশুর সাবমেরিন ট্যাগ বোট।

তিনি বলেন, সব জাহাজই বিশ্বমানের এবং আধুনিক সামরিক সরঞ্জাম সজ্জিত। এগুলো সমুদ্রসীমার নিরাপত্তা ও সমুদ্র সম্পদ আহরণে ব্যবহৃত হবে। বাসস।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান