মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ওয়ানস্টপ সার্ভিস শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ নভেম্বর ২০১৭, ১৩:০৪আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৩:০৫

মৈত্রী এক্সপ্রেস (ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত) ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ‘এন্ড টু এন্ড কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস’ (ওয়ানস্টপ সার্ভিস)  আজ শুক্রবার (১০ নভেম্বর) থেকে চালু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে এই সার্ভিস পরিদর্শন করেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সার্ভিসের উদ্বোধন করেন।

ওয়ানস্পপ সার্ভিস পরিদর্শনকালে রেলমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় রেলখাত এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ট্রেন ছাড়ার শুরুর প্রান্ত এবং শেষে কাস্টমস ও ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এতে করে যাত্রার সময় দুই ঘণ্টা কম লাগবে। যাত্রীদের হয়রানিও কমে যাবে।’

মন্ত্রী বলেন, ‘বৃহস্পতিবার খুলনা-কলকাতার মধ্যে ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। ফলে ট্রেনযাত্রীরা স্বাচ্ছন্দে ঢাকা-কলকাতা এবং খুলনা-কলকাতা রুটে আসা যাওয়া করতে পারবেন।’

মন্ত্রী পরে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে এবং কাস্টমসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মৈত্রী ট্রেন বর্তমানে সপ্তাহে ছয় দিন ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করছে। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ। রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এন্ড টু এন্ড ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস সার্ভিস’ চালুর প্রথম দিনেই ট্রেনের ৪৫৬টি আসনের সবগুলোই বিক্রি হয়েছে। সূত্র: বাসস।

আরও পড়ুন- দুই প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে খুলনা-কলকাতা রেল চালু

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম