শেখ হাসিনার সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে: তোফায়েল

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ নভেম্বর ২০১৭, ১৭:০৬আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৭:১২

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ফাইল ছবি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে। বিএনপি যত কথা বলুক না কেন, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে না আসলে তাদের করুণ অবস্থা হবে।’

আজ শুক্রবার (১০ নভেম্বর) ভোলার সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে প্রায় ৬ কিলোমিটার এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই বিদ্যুৎ লাইন থেকে ৩১৭টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। অর্থনৈতিকভাবে আমরা অন্যান্য যে কোনও সময়ের চেয়ে অনেক ভালো অবস্থানে আছি। আজকে গ্রামগুলোর রাস্তা পাকা ও ঘরে-ঘরে বিদ্যুৎ রয়েছে। মানুষের হাতে-হাতে মোবাইল ফোন। মানুষের জীবনমান উন্নত হয়েছে।’

তিনি বলেন, ‘ভোলাকে নদী ভাঙন থেকে রক্ষা করতে ব্যাপক কাজ হচ্ছে। ভোলা-বরিশাল সেতু নির্মাণেরও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। এছাড়া সদরের বাংলাবাজার এলাকায় ২০০ শয্যার আজাহার-ফাতেমা খানম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণ করা হবে।’

যেসব বসতবাড়িতে এখনও বিদ্যুৎ সংযোগ যায়নি শিগগিরই সেগুলোতে সংযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম