মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে নেবে: নৌমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ নভেম্বর ২০১৭, ১৫:০১আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৫:০৭

শাজাহান খান, ফাইল ছবি নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘নাগরিকত্ব দিয়েই রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার সরকার।’

শুক্রবার সকালে মাদারীপুরে জেলা পরিষদের অর্থায়নে আচমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্ধোধনের সময় তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উন্মুক্ত ভোটের মাধ্যমে একটি প্রস্তাব গৃহীত হয়। ওআইসির পক্ষে সৌদি আরব এই প্রস্তাব উত্থাপন করে। তাই সব পরিস্থিতি মোকাবিলার করে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হলে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না- বিএনপির এমন কথার প্রসঙ্গে তিনি বলেন, ‘যে কোনও মামলায় কেউ দোষী প্রমাণিত হলে তার সাজা হবেই। তেমনি খালেদা জিয়ার সাজা হলে নির্বাচন বয়কট করার সুযোগ নেই।’

এ সময় উপস্থিত ছিলেন আচমত আলী খান স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ওয়ায়দুর রহমান কালু খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবিরসহ অন্যরা। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের