সরকার ও এডিবি’র মধ্যে ২৬০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ নভেম্বর ২০১৭, ২১:২২আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ২১:২৮

সরকার ও এডিবি’র মধ্যে ২৬০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর বাংলাদেশে টেকসই ও অবকাঠামো বিনিয়োগ বৃদ্ধি সহায়তায় বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পে অর্থায়নে ২৬০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের জন্য সরকার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। রবিবার নগরীর শেরে বাংলা নগরস্থ ইআরডিতে আজ এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়. চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিউল আজম এবং এডিবি’র পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ স্বাক্ষর করেন। তৃতীয় সরকারি- বেসরকারি অবকাঠামো উন্নয়ন সুবিধার (পিপিআইডিএফ-৩) জন্য এই ঋণ দেওয়া হবে। নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতাসহ অবঠামো বিনিয়োগ বৃদ্ধি চায় পিপিআইডিএফ-৩।
সংস্থার কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি বাজেট থেকে সরাসরি অর্থায়নের ওপর চাপ হ্রাসে পিপিপি প্রকল্পে বেসরকারি সেক্টরের বিনিয়োগ উদারীকরণে এটি সহায়ক হবে।
সূত্র: বাসস

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম