৫১ শতাংশ কাজ সম্পন্ন পদ্মা সেতুর, পরবর্তী স্প্যান ডিসেম্বরেই

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ নভেম্বর ২০১৭, ০৯:৩৮আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ০৯:৩৯

পদ্মা সেতু (ছবি: নাসিরুল ইসলাম) পদ্মা সেতুর নির্মাণকাজ ৫১ দশমিক ২০ শতাংশ সম্পন্ন হয়েছে। নদীশাসন ৩৪ শতাংশ এবং সেতুর দুইপাশের অ্যাপ্রোচ রোড শতভাগ শেষ হয়েছে। দশম জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বৃহস্পতিবার পদ্মা সেতু প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে গেলে তাদের এই তথ্য জানানো হয়।

পরিদর্শন শেষে কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন বলেন, ‘দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পদ্মাসেতু এখন সময়ের অপেক্ষামাত্র। সেতুর কাজ এগিয়ে চলার মধ্য দিয়ে বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়িত হচ্ছে।’ সেতুর একটি স্প্যান ইতোমধ্যেই বসানো হয়েছে এবং আরও একটি স্প্যান ডিসেম্বরের মধ্যেই বসবে বলে তিনি আশা প্রকাশ করেন। পদ্মা সেতু (ছবি: নাসিরুল ইসলাম)

নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে তৎপর থাকার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া পদ্মা সেতুর কাজ সফলভাবে শেষ করার জন্য সংসদীয় কমিটির কোনও সহায়তার প্রয়োজন হলে কমিটি তা দিতে প্রস্তুত বলেও মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলে মো. একাব্বর হোসেন জানিয়েছেন।

কমিটির সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম ও নাজিম উদ্দিন আহাম্মদ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন। পদ্মা সেতু নির্মাণ প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও ছিলেন সেখানে। সূত্র: বাসস।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম