পিলখানায় সেনা কর্মকর্তা হত্যার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৭, ১২:১৬আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১২:২৫

সুপ্রিম কোর্ট রাজধানীর পিলখানায় সেনা কর্মকর্তা হত্যার ঘটনা পূর্বপরিকল্পিত ছিল বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সোমবার (২৭ নভেম্বর) বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ তাদের রায় পর্যবেক্ষণে এই মন্তব্য করেন।

এর আগে সোমবার সকাল ১০টা ৫৩ মিনিটে এ মামলায় দ্বিতীয় দিনের মতো রায় পড়া শুরু করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার। প্রথমেই তিনি রায়ের পর্যবেক্ষণ পড়া শুরু করেন। শুরুতেই তিনি বিডিআর (বর্তমান বিজিবি) প্রতিষ্ঠার ইতিহাস, মুক্তিযুদ্ধ ও দেশের সীমান্ত রক্ষায় তাদের অবদানের কথা তুলে ধরেন। 

এরপর বিচারপতি নজরুল ইসলাম ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের বর্ণনা দেন। এই ঘটনার ফলে ওই সময় পিলখানাজুড়ে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘সেদিন পিলখানায় যা ঘটেছিল তা পূর্বপরিকল্পিত।  ওই হত্যাকাণ্ডের ঘটনায় আমরা শোকাহত।’

এরপর এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের উপস্থাপিত যুক্তিতর্ক পড়ে শোনানো হয়। 

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের পর্যবেক্ষণ উপস্থাপন শেষ হলেই রায়ের মূল অংশ (সাজা) পড়া শুরু হবে।

আরও পড়ুন:

পিলখানা হত্যা মামলা: দ্বিতীয় দিনের মতো রায় পড়া শুরু

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত