রোহিঙ্গাদের কথা শুনবেন পোপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৭, ০১:৫৭আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ০২:০৪

পোপ ফ্রান্সিস পোপ ফ্রান্সিস তার ঢাকা সফরকালে রোহিঙ্গাদের কথা শুনবেন। শুক্রবার (১ ডিসেম্বর) ১৫ সদস্যের একটি রোহিঙ্গা প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করবে। এ সময় তিনি তাদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন। এ সফরের সঙ্গে যুক্ত একজন কূটনীতিক বলেন, ‘আগামী শুক্রবার পোপ আর্চবিশপ হাউসে আন্তঃধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। এ সময়  রোহিঙ্গারাও উপস্থিত থাকবেন। এ বৈঠকের পরে তিনি আলাদাভাবে রোহিঙ্গাদের কথা শুনবেন। 

মিয়ানমারের রাখাইনে এই বছরের ২৫ আগস্ট রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের প্রতি সহমর্মিতা জানান পোপ ফ্রান্সিস। ওই ঘটনার পর ২৭ আগস্ট তিনি সেন্ট পিটারস স্কয়ারে তীর্থযাত্রী ও পর্যটকদের উদ্দেশে বলেন, ‘আমাদের কাছে খারাপ খবর এসেছে যে, আমাদের রোহিঙ্গা ভাই ও বোনদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। আমি তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। ঈশ্বরের কাছে তাদের রক্ষার জন্য প্রার্থনা করছি।’

পোপ ফ্রান্সিস ঢাকায় আসার আগে মিয়ানমার সফর করেন। সেখানেও তিনি রোহিঙ্গাদের নাম উচ্চারণ না করেও তাদের প্রতি তার সমর্থনের কথা উল্লেখ করেছেন। 

ভ্যাটিকান এর আগে স্পষ্ট করে জানিয়েছিল, কেবল মিয়ানমার কর্তৃপক্ষের কারণেই পোপ রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করতে পারেননি। তিনি তার ভাষণে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত ও জনগণের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন। বৈচিত্র্য নিয়ে সম্মিলিত হতে বলেন শান্তির পক্ষে।

/এসএসজেড/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান