প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার জ্বালানি সংস্থা প্রধানের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ নভেম্বর ২০১৭, ১৯:১৯আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৯:৩২

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার জ্বালানি সংস্থার প্রধান রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধনের শুরুতে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থার এই শীর্ষ কর্মকর্তা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
তার সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে আলেক্সেই লিখাচেভ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।’
জ্বালানিকে অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি উল্লেখ করে রোসাটমের মহাপরিচালক বলেন, ‘এ প্রকল্প সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করা হবে।’
লিখাচেভ উল্লেখ করেন, ‘ভারতও এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারে।’
প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘এ মেগা প্রকল্পটির কাজ নির্বিঘ্নে পরিচালিত হতে দেখে আমি আনন্দিত।’

রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মস্কোর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সূত্র: বাসস

আরও পড়ুন: 


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব নিরাপত্তায়: প্রধানমন্ত্রী

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি