আনিসুল হক ছিলেন কর্মবীর: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৬ আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১৪:০১

এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (ছবি- অনলাইন থেকে নেওয়া)

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এবং সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেছেন, ‘আনিসুল হকের হঠাৎ চলে যাওয়াতে আমি দুঃখিত এবং মর্মাহত। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে তার পরিচয় ছিল। তিনি একজন কর্মবীর মানুষ ছিলেন। অল্প সময়ে অনেক কাজ করতে পারতেন।’

শুক্রবার (১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে তিনি এসব কথা বলেন।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘আনিসুল হক ছিলেন একজন সফল উপস্থাপক। তিনি মানুষের সমস্যা নিয়ে ভাবতেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর অনেক বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছিলেন এবং সে সব দ্রুত কার্য্কর করেছেন।’

শোকবাণীতে আনিসুল হকের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সাবেক এই রাষ্ট্রপতি।

পৃথক এক বাণীতে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব সাবেক সংসদ সদস্য মাহী বি. চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। শুক্রবার বিদেশ থেকে পাঠানো শোকবাণীতে মাহী বি. চৌধুরী বলেন, ‘আমার সঙ্গে আনিসুল হকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি কাজকে ভালোবাসতেন। অল্পসময়ের মধ্যে তার প্রমাণ রাখতেও সক্ষম হয়েছিলেন। মানুষ হিসেবে তিনি ছিলেন সদালাপী ও বন্ধুবৎসল। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি।’

/এসটিএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা