আজ আত্মসমর্পণ করে জামিন চাইবেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৭, ০৯:০৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ০৯:১৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ফাইল ছবি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) আদালতে আত্মসমর্পণ করে জানিমন চাইবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার তার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টার দিকে খালেদা জিয়া পুরান ঢাকার বকশি বাজারের অস্থায়ী আদালতে উপস্থিত হবেন। সেখানে তিনি দুটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন।’
দুর্নীতি দমন কমিশনের করা এই দুই মামলায় গত ১২ অক্টোবর খালেদা জিয়ার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। প্রায় তিন মাস লন্ডনে অবস্থানের পর দেশে ফিরে ১৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন পান তিনি। তবে গত ৩০ নভেম্বর শুনানির নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় জামিন বাতিল করে তার বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন চাইবেন তিনি।
দুই মামলার অভিযোগপত্রে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম