অতিরিক্ত সচিব হলেন ১২৮ কর্মকর্তা

বাংলা ড্রঁবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৭, ১৭:০৯আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৭:২৫

অতিরিক্ত সচিব হলেন ১২৮ কর্মকর্তা আবারও যুগ্ম সচিব পদমর্যাদার ১২৮ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপ-সচিব সৈয়দা ফারহানা কাওনাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে,  পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানা গেছে, ১৯৮২, ১৯৮৪, ১৯৮৫ ও ১৯৮৬ ব্যাচের বাদপড়া কর্মকর্তাসহ এবার নবম ও দশম ব্যাচের কর্মকর্তাদের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সূত্র আরও জানায়, পদের বিপরীতে কর্মকর্তার সংখ্যা বেশি হওয়ায় বেশিরভাগ কর্মকর্তাকেই আগের পদেই পদায়ন (ইন সি টু) করা হবে। পদোন্নতির পর সরকারে অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬০ জন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৭ নভেম্বর ৫৩৬ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপ-সচিবের তিন স্তরে পদোন্নতি দেওয়া হয়েছিল। এর আগে একই বছরের মে মাসে অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপ-সচিব পদে আরও ২১৭ কর্মকর্তা এবং ২০১৫ সালের জুন মাসে উপ-সচিব, যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিব পদে আরও ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার।

পদোন্নতির প্রজ্ঞাপন

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম