‘আকায়েদের স্বজনদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে ব্যবস্থা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৭, ১৪:০৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৪:৪১

আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ফটো) নিউ ইয়র্কের ম্যানহাটন বাস টার্মিনালে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে আটক বাংলাদেশি আকায়েদ উল্লাহর সঙ্গে বাংলাদেশে তার পরিবার সদস্য বা আত্মীয়-স্বজনদের কারও সন্ত্রাসী তৎপরতায় সংযোগ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

সভা শেষে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আকায়েদ উল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। ২০১১ সাল থেকে সে সেখানে বসবাস করে। যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী তার বিষয়ে তদন্ত করছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও তার পরিবার সদস্য ও আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ করছে। আকায়েদের সঙ্গে পরিবার সদস্য বা আত্মীয়-স্বজনদের কোনও সন্ত্রাসী সংযোগ পাওয়া গেলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সকারের অগ্রগতির বিষয়ে জানতে চাইতে তিনি বলেন, ‘শুধু বুদ্ধিজীবী নয়, বঙ্গবন্ধুসহ সব হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাদের তুলে দেওয়ার প্রক্রিয়া অব্যাহত আছে।’

উল্লেখ্য, সোমবার (১১ ডিসেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের কাছে পোর্ট অথরিটি বাস টার্মিনালে বিস্ফোরণ ঘটে। এর সঙ্গে আকায়েদ উল্লাহ নামে এক বাংলাদেশি যুবকের সংশ্লিষ্টতা পায় নিউ ইয়র্ক পুলিশ। আকায়েদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপে। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে বাবা-মায়ের সঙ্গে সে যুক্তরাষ্ট্রে যায়।

আরও পড়ুন: 
স্ত্রীকে জসিমউদ্দিন রাহমানির অডিও লেকচার শুনাতো আকায়েদ

/এসআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, পেছালো আর্জেন্টিনা
বিশ্বকাপ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, পেছালো আর্জেন্টিনা
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত