মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠনে শিক্ষক সমাজের প্রতি স্পিকারের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৭, ২০:২৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ২০:৩০

স্পিকার শিরিন শারমিন চৌধুরী

মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠনে শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। আর শিক্ষক সমাজ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

স্পিকার বুধবার (১৩ ডিসেম্বর) তার নির্বাচনি এলাকা রংপুরের পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠন, জঙ্গি, মাদক প্রতিরোধ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষারমান উন্নয়ন‘ শীর্ষক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

স্পিকার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ ২৩ বছরের লড়াই-সংগ্রামের ফসল আমাদের স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে ও ৭ মার্চের দিক নির্দেশনামূলক ভাষণে অনুপ্রাণিত হয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব স্তরের মুক্তিকামী জনতা সেদিন মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। তারা ছিনিয়ে এনেছিল লাল-সবুজের স্বাধীন পতাকা। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, ৭ মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের মাঝেই নিহিত আছে মুক্তিযুদ্ধের চেতনা। এই চেতনা ছড়িয়ে দিতে হবে তরুণ প্রজন্মের মাঝে, যেখানে শিক্ষক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ।’

তিনি বলেন, ‘জাতির পিতা প্রাথমিক পর্যায়ের সব বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ- এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে শিক্ষার মানের উন্নতি ঘটেছে ।’

তিনি বলেন, ‘জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর মধ্যম আয়ের দেশে পরিণত হতে উপযুক্ত শিক্ষা নিশ্চিত করতে হবে।’

স্পিকার বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে শেখ হাসিনার সরকার কাজ করছে। সরকারের প্রতিশ্রুতির বেশির ভাগ সরকার বাস্তবায়ন করেছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অবকাঠমোগত উন্নয়ন কর্মসূচি সরকার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করে চলেছে।’

এর আগে স্পিকার পীরগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ও সড়ক উন্নয়নমূলক বিভিন্ন কাজের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

জেলা প্রশাসক মো. ওয়াহিদ্দুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, অধ্যক্ষ খলিলুর রহমান, উপাধ্যক্ষ শহীদুল ইসলাম পাশা, অধ্যক্ষ দবির উদ্দিন, অধ্যক্ষ নজরুল ইসলাম এবং আনোয়ারুল ইসলাম মান্নু বক্তব্য রাখেন।

 

 

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান