বিজয় দিবসে হাতিরঝিলে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের প্রদর্শনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৭, ২০:১২আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২০:১২

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর হাতিরঝিলে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরিকল্পনা মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাতিরঝিল (ফাইল ছবি, সংগৃহীত)

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রদর্শনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতা যুদ্ধের খণ্ডচিত্র প্রদর্শন করার পাশাপাশি বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন যুগান্তকারী উন্নয়ন প্রকল্পের চিত্র লেজার শো’র মাধ্যমে প্রদর্শন করা হবে এবং ফায়ার ওয়ার্কের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হবে।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় হাতিরঝিলের এম্ফিথিয়েটারে অনুষ্ঠিতব্য মহান বিজয় দিবসের অনুষ্ঠানে নগরবাসীকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

/এসআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম