বান্দরবান ও সুনামগঞ্জে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৭, ০৯:৫৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১০:০৮

মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত মাহমুদুর রহমানের বিরুদ্ধে এবার বান্দরবান ও সুনামগঞ্জে মামলা হয়েছে। সোমবার মামলা দুটি করা হয়েছে।

বান্দরবানে মাহমুদুর রহমানের বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানির মামলাটি করেছেন কেএম এহেসান উদ্দীন চৌধুরী। তিনি বান্দরবান পৌর যুবলীগ এর সাধারণ সম্পাদক।

এজাহারে বলা হয়েছে,মাহমুদুর রহমানের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন তথ্য প্রচারের ফলে বঙ্গবন্ধুর ও তার পরিবার,  প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ, যুবলীগের সুনাম ও সম্মানহানি হয়েছে। এছাড়া রাষ্ট্রে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে। যা পূরণে কোনও আর্থিক মানদণ্ড নেই। তার বক্তব্যের কারণে এক হাজার কোটি টাকার মানহানি হয়েছে।

এদিকে, সুনামগঞ্জে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৪০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন সাবেক যুবলীগ নেতা মুহিবুর রহমান মুহিব। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান মজুমদারের আদালতে এ মামলা করেন তিনি।

এজাহারে বলা হয়েছে, মাহমুদুর রহমান বাংলাদেশ, জাতির জনক ও তার পরিবার, প্রধানমন্ত্রী সম্পর্কে ইউটিউব, ব্রেকিং নিউজ, বাংলাদেশ অ্যাফয়েয়ার্স সহ বেশ কিছু সামাজিক ও গণমাধ্যমে কুৎসা মূলক বক্তব্য দিয়ে ৪০০ কোটি টাকার মানহানি করেছেন।

মামলার আইনজীবী নূরে আলম সিদ্দিকী জানান, মামলার শুনানি হবে ২৪ ডিসেম্বর।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম