বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আরব আমিরাতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৭, ২৩:৩১আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৫

রাষ্ট্রপতির সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ (ছবি- বাসস) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সরকার ও সে দেশের উদ্যোক্তাদের প্রতি বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিশেষ করে অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি ও পর্যটন খাতে আরও বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিদায়ী রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজর আল-শেহি সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব এম. জয়নাল আবেদীন বাসস’কে জানান, ‘বৈঠকে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগ করতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানান।’
রাষ্ট্রপতি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জনগণের যাতায়াত আরও সহজ করতে দু’দেশের মধ্যে একটি ভিসা চুক্তি (কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য) করতে ইউএই’র প্রতি আহ্বান জানিয়েছেন।
দুবাই এক্সপো-২০২০ এর প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘এই মেগা বৈশ্বিক ইভেন্ট অনুষ্ঠানের  প্রস্তুতি প্রক্রিয়ায় ইউএই সরকারকে সবধরনের সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত।’

আবদুল হামিদ ঢাকায় সফলভাবে দায়িত্ব পালন করায় ইউএই’র বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তার কর্মকাণ্ড  দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন মাত্রায় নিয়ে গেছে।’
তিনি দু’দেশের মধ্যকার সম্পর্ককে অত্যন্ত চমৎকার বলে উল্লেখ করে বলেন, ‘এই সম্পর্ক হতে পারে জনশক্তি উন্নয়নের মূল ভিত্তি।’
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ইউএই’র বিদায়ী দূত ভবিষ্যতে যেখানেই অবস্থান করেন না কেন তিনি বাংলাদেশের জন্য একজন শুভেচ্ছা দূত হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বিদায়ী রাষ্ট্রদূত গত চার বছর ঢাকায় তার দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে। ।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম