কল্যাণ পার্টির 'নিখোঁজ' মহাসচিব গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৭, ১২:২১আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৯

ডিবির হাতে আটক কল্যাণ পার্টির মহাসচিব

প্রায় চার মাস (১১৭ দিন) নিখোঁজ থাকা কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে আটক করে তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ( ডিবি)।

শনিবার সকালে ডিবি’র (উত্তর) এডিসি শাহজাহান সাজু বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।  তিনি বলেন, ‘তাকে গতরাতে (শুক্রবার) শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের সামনের রাস্তা থেকে গ্রেফতার করা হয়েছে। ২০১৫ সালে গুলশান থানায় দায়ের করা এক নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি দীর্ঘদিন নিখোঁজ ছিলেন,  আপনারা তাকে পেলেন কিভাবে-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তার মোবাইল ট্র্যাকিং করে অবস্থান নিশ্চিত হই। এরপর তাকে গ্রেফতার করি।’

তার বিরুদ্ধে অন্য কোনও মামলা আছে কিনা- এর জবাবে এডিসি বলেন,  ‘আমরা তাকে গুলশান থানার একটি মামলায় আদালতে চালান করছি। আর কোনও মামলা তার বিরুদ্ধে আছে কিনা,  খতিয়ে দেখতে হবে।’

২৭ আগস্টের পর থেকে আমিনুর রহমান কোথায় ছিলেন- এমন প্রশ্নের জবাবে এডিসি শাহজাহান সাজু বলেন, ‘আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে পারিনি। আজকে (শনিবার) আদালতে হাজির করে রিমান্ডে আনবো। তখন বিস্তারিত জানা যাবে।’

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৭ আগস্ট মহাসচিব নিখোঁজ হন। গতকাল রাতে তার ফোন খোলা পাওয়া যায়। পরে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।’

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট রাত ১০টার দিকে নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারে পল্লীবিদ্যুৎ অফিসের পাশে বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। 

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম