এক মাস বাড়লো বিনামূল্যে চিকিৎসা কার্যক্রমের মেয়াদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৭, ১২:৪৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১২:৫৬

ডিএসসিসি বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম, ছবি: সংগৃহীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ বাড়িতে গিয়ে বিনামূল্যে ওষুধসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের মেয়াদ আরও একমাস বাড়িয়েছে।

শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এবং নাগরিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে চিকিৎসা সেবা কার্যক্রমের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

তিনি বলেন, ২৬ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয়বারের মতো চলমান এ কার্যক্রমের মেয়াদ শেষ হলে ডিএসসিসি’র মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বাস্তব অবস্থা বিবেচনায় এনে নাগরিকদের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত এ কার্যক্রম বৃদ্ধির অনুমোদন দেন।

আগামী এক মাস দক্ষিণ সিটির নাগরিকরা ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে এ সেবা নিতে পারবেন।

এ পর্যন্ত কল সেন্টারে ৩৮ হাজার ৯৮৮টি কল এসেছে। বাড়িতে গিয়ে সেবা দেওয়া হয়েছে ৯ হাজার ২০৮ জনকে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম