বইয়ের সংখ্যা কমলেও শিক্ষার্থী কমেনি: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৭, ১২:১০আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১২:১৯

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ফাইল ছবি আগামী বছর শিক্ষার্থীদের জন্য ছাপানো বইয়ের সংখ্যা কমলেও শিক্ষার্থীর সংখ্যা কমেনি বলে জানিয়েছেন  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘সংখ্যার বিচারে গত শিক্ষাবর্ষের চেয়ে এ বছর বইয়ের সংখ্যা কম। তবে আমাদের শিক্ষার্থী কিন্তু কমেনি।’

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে বই উৎসব বা বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী নতুন বছরে বিতরণযোগ্য বইয়ের সংখ্যা এবং শিক্ষার্থীর সংখ্যা তুলে ধরেন। তিনি বলেন, ‘এবার আমরা ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই বিতরণ করবো। এসব বই এরই মধ্যে স্কুলে স্কুলে পৌঁছে গেছে। কারও ভাবনার কোনও কারণ নেই। সবাই ১ জানুয়ারি নতুন বই পাবে।’

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ২৬০ কোটি ৮৫ লাখ ৯১ হাজার ২৯০টি বই বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।

মন্ত্রী জানান, এবার বাংলা ও ইংরেজি ভার্সন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বই ছাপানো হয়েছে। গত শিক্ষাবর্ষে শিক্ষকদের জন্য বিশেষ সহায়ক বই ছাপানোর কারণে বইয়ের সংখ্যা বেশি ছিল। পাঠ্য বইয়ের বিচারে এবার বইয়ের সংখ্যা বেড়েছে ৭১ লাখ ৯৩ হাজার ৩৭৯টি এবং শিক্ষার্থী বেড়েছে ১০ লাখ ৭০ হাজার ৯৬৩ জন।

/ইএইচএস/এএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম