সাবেক সংসদ সদস্য আনিছুরসহ ৯ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৭, ১২:৫০আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১২:৫০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (ময়মনসিংহ-৭) মো. আনিছুর রহমান মানিকসহ (৬৬) ৯ জনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

রবিবার রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক মো. সানাউল হক।

মামলার অন্য আসামিরা হলেন- মো. মোখলেছুর রহমিন মুকুল (৬৫), মো. সাইদুর রহমান রতন (৫৬), মো. শামসুল হক বাচ্চু (৭০), শামছুল হক ফকির (৭৫), নুরুল হক ফকির (৭০), সুলতান ফকির ওরফে মো. সুলতান মাহমুদ (৫৮), এবিএম মুফাজ্জল হুসাইন ওরফে মৌলভী মোফাজ্জল হোসেন (৭০) এবং নকিব হোসেন আদিল সরকার ওরফে নকিব হোসেন আদিল (৬৫)। এদের মধ্যে গ্রেফতার আছেন সুলতান ফকির ও এবিএম মুফাজ্জল হুসাইন।

সংবাদ সম্মেলনে সানাউল হক বলেন, ‘আসামি নয়জনের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি মামলা করা হয়। ওইদিন থেকেই আমরা তদন্ত কাজ শুরু করি। তদন্তকালে তাদের বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, মুক্তিপণ আদায়, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা ও লাশ গুম করাসহ বিভিন্ন অপরাধে মোট চারটি অভিযোগ আনা হয়েছে।’

এছাড়া আসামিরা ১৯৭১ সালের জুন/জুলাই থেকে একই বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে ময়মনসিংহের ত্রিশাল থানাধীন আহম্মদাবাদ উচ্চ বিদ্যালয় রাজাকার ক্যাম্প, কানিহারী ও পার্শ্ববর্তী এলাকায় এসব অপরাধ সংগঠিত করেছে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক মো. আব্দুল হান্নানসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না: তোফায়েল আহমেদ

/বিআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের