সিএনজিচালিত অটোরিকশার মেয়াদ বেড়েছে আরও তিন মাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৭, ২০:৫৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ২১:১৫

সিএনজি’র মেয়াদ তিন মাস বাড়িয়ে মন্ত্রণালয়ের চিঠি রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশার মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। রবিবার (৩১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. কামরুল আহসানের সই করা বিআরটিএ চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে এ আদেশ জারি করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত যেসব সিএনজিচালিত ফোর স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার ইকোনোমিক লাইফ আজ (৩১ ডিসেম্বর) শেষ হচ্ছে, সেগুলোর এই মেয়াদ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত তিন মাস বাড়ানো হলো।
বিআরটিএ’র তথ্য অনুযায়ী, ২০০২ মডেলের আট হাজার ৪২১টি সিএনজিচালিত ফোর স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার ইকোনমিক লাইফ আজ ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। এর মধ্যে ঢাকায় রয়েছে পাঁচ হাজার ৫৬১টি, চট্টগ্রামে দুই হাজার ৮৬০টি। নিয়ম অনুযায়ী, এরপর থেকে এসব অটোরিকশা রাস্তায় চলাচল করতে পারবে না। এজন্য গত ১৬ অক্টোবর অটোরিকশা মালিক সমিতির নেতাদের সঙ্গে বিআরটিএ বৈঠকও করে। সমিতির নেতারা অটোরিকশার মেয়াদ আরও ছয় বছর বাড়ানোর দাবি জানান ওই বৈঠকে।
এ বিষয়ে আগের মতোই বুয়েটের মতামত নেওয়ার অনুমতি চেয়ে ২৩ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে চিঠি পাঠায় বিআরটিএ। মন্ত্রণালয়ের ফিরতি চিঠিতে অটোরিকশার ইকোনমিক লাইফ (অর্থনৈতিক মেয়াদ) ১৫ বছরের অতিরিক্ত কত বছর বাড়ানো যায় সে বিষয়ে বুয়েটের মতামত অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়। এরপর বিষয়টি নিয়ে বুয়েটকে চিঠি দেয় বিআরটিএ।
বুয়েটের পক্ষ থেকে বিআরটিএকে জানানো হয়, সিএনজিচালিত থ্রি-হুইলার অটোরিকশাগুলোর ইকোনমিক লাইফ ১৫ বছর থেকে বাড়ানো যায় কিনা এবং করা গেলেও ইঞ্জিন ও সিলিন্ডার প্রতিস্থাপনসহ কী কী শর্তে করা যাবে, তা নির্ণয়ের জন্য বেশকিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ওই প্রক্রিয়া অনুসরণ করে রিপোর্ট দিতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে।
বুয়েটের নির্ধারিত ওই সময়সীমার আগেই পরিবহনটির মেয়াদ শেষ হয়ে যাবে। এজন্য বুয়েটের মতামত পাওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন অন্তত ছয় মাস যেন কোনও ধরনের হয়রানি করা না হয়, সেজন্য গত ১১ নভেম্বর মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছে বিআরটিএ। সেই চিঠির পরিপ্রেক্ষিতে আজ (৩১ ডিসেম্বর) তিন মাসের অনুমতি দিয়েছে মন্ত্রণালয়।
জানা গেছে, ২০০২ সালে ৯ বছর মেয়াদ ধরে অটোরিকশাগুলো আমদানি করা হয়েছিল। এরপর দুই ধাপে এগুলোর মেয়াদ ছয় বছর বাড়ানো হয়— প্রথম ধাপে ২০১১ সালে ২ বছর, দ্বিতীয় ধাপে ২০১৪ সালে আরও ৪ বছর। এ বছরের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে বর্ধিত এই মেয়াদ। এ অবস্থায় আরও তিন মাসের জন্য মেয়াদ বাড়িয়েছে মন্ত্রণালয়।
জানতে চাইলে বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিআরটিএ’র আবেদনের পর অন্তর্বর্তীকালীন সিএনজিচালিত অটোরিকশাগুলোর মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। এ সংক্রান্ত একটি আদেশ আজ জারি হয়েছে। ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে সিএনজি চালিত ফোর স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশাগুলো আরও তিন মাস চলতে পারবে।
আরও পড়ুন-
পহেলা জানুয়ারির পরও থাকছে মেয়াদোত্তীর্ণ সিএনজি-অটোরিকশা!

/এসএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম