বিচারকদের শৃঙ্খলাবিধি: আপিল বিভাগের আদেশ বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৮, ০৯:৫৬আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১০:০৫

হাইকোর্ট বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশের জন্য আগামীকাল বুধবার (৩ জানুয়ারি) দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২ জানুয়ারি) দায়িত্বরত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এছাড়াও এ বিষয়ে শুনানির জন্য উপস্থিত ছিলেন ব্যারিস্টার আমীর উল ইসলাম।

মামলার কার্যক্রমের শুরুতে ব্যারিস্টার আমীর-উল ইসলাম শুনানি শুরু করেন। এ সময় আদালত বলেন, ‘অ্যাটর্নি জেনারেল আগামীকাল (বুধবার) পর্যন্ত সময় চাচ্ছেন। এ বিষয়ে আমরা আগামীকাল ১১.৩০ মিনিটে শুনবো।’

এর আগে গত বছরের ১৩ ডিসেম্বর নির্ধারিত সময়ে আদালত বসলে দায়িত্বরত প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উদ্দেশে বলেন, ‘আজকে তো একজন বিচারপতি নেই। এটা তো (আদেশ) ফুল বেঞ্চে হতে হবে। তাই আদেশের জন্য আগামী ২ জানুয়ারি দিন নির্ধারণ করা হলো।’ 

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। সেই নির্দেশনা অনুসারে বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে পর্যন্ত গত বছরের ১২ ডিসেম্বর তলব করেছিলেন আপিল বিভাগ।

এরপর গত বছর ২৭ ফেব্রুয়ারি থেকে বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে বারবার সময় দেন আপিল বিভাগ। কিন্তু কয়েক দফা সময় নিয়েও গেজেট প্রকাশে ব্যর্থ হয় সরকার।

এ বিষয় নিয়ে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে আইনমন্ত্রীর আলোচনায় বসার কথা থাকলেও তা সম্ভব হয়নি। পরে বিষয়টি নিয়ে দায়িত্বরত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞাসহ আপিল বিভাগের পাঁচ বিচারপতির সঙ্গে আলোচনা শেষে আইনমন্ত্রী গেজেট প্রকাশ দ্রুত সময়ের মধ্যে হচ্ছে বলে জানিয়েছিলেন। অবশেষে গত বছরের ১১ ডিসেম্বর গেজেটটি প্রকাশ পায়। 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু