পাঠ্যবইয়ে যেসব পরিবর্তন হচ্ছে সেগুলো খুবই দুঃখজনক: আরিফ জেবতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৮, ১৭:৫১আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৭:৫১

‘আজ পাঠ্যবইয়ে রবীন্দ্রনাথ নিষিদ্ধ হয়েছেন, হুমায়ূন আজাদ নেই, লালন নেই। যে কবিতাগুলো পাঠ্যবইয়ে দেওয়া হচ্ছে সেগুলো সাম্প্রদায়িকতার কাতারে, যা খুবই দুঃখজনক।’ বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘আমাদের পাঠ্যবই’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক এসব কথা বলেন।

আরিফ জেবতিক আরিফ জেবতিক বলেন, ‘শোয়াইব জিবরান, মোহাম্মদ জাফর ইকবাল বা ওই কমিটিতে যারা ছিলেন তারা তাদের মতো করে চিন্তা করেন, আমাদের সরকারে যারা আছেন তারা চিন্তায় আছেন সরকারকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। কিন্ত কমিটির সঙ্গে আলাপ না করে কিভাবে রাতারাতি পাঠ্যবইয়ে পরিবর্তন আনা হয়?’

বাংলাদেশের মত একটি দেশে যেখানে আমলাতান্ত্রিক জটিলতা বেশি সেখানে কিভাবে তড়িঘড়ি করে বইয়ে পরিবর্তন আনা হয়, বলেও প্রশ্ন করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট।

সাংবাদিক মুন্নি সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন উদ্দীপন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী নাসরিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শোয়াইব জিবরান, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ড. সৌমিত্র চক্রবর্তী, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ এবং বাংলা ট্রিবিউনের সাংবাদিক রশিদ আল রুহানী।

/আরজে/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম