চলচ্চিত্র ও প্রকাশনার মাধ্যমে অপসংস্কৃতি দূর করুন: তারানা হালিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৮, ১৭:৩৮আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৭:৪৮

কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম তথ্য মন্ত্রণালয়ের অধীনে নির্মিত চলচ্চিত্র ও প্রকাশনাগুলোকে সমাজের কুসংস্কার ও অপসংস্কৃতি দূর করার কাজে ব্যবহার করতে তাগাদা দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে নিজ দফতরে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পাওয়া তারানা হালিম বলেন, ‘একটি অসাম্প্রদায়িক, ডিজিটাল, আধুনিক বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করছে সরকার। এখানে ধর্মান্ধতা, কুসংস্কার ও অপসংস্কৃতির কোনও স্থান নেই। আর সাম্প্রদায়িক জঙ্গি অপশক্তির অপপ্রচার থেকে দেশবাসীকে রক্ষা করতে চলচ্চিত্র ও প্রকাশনার গুরুত্ব অসীম। এ কাজে তথ্য মন্ত্রণালয় ও এর সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আধুনিক ও অগ্রণী ভূমিকা নিতে হবে।’
তথ্যসচিব মো. নাসির উদ্দিন আহমেদ এবং দুই সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
শীতের কষ্টে মারা যাওয়ার কোনও তথ্য নেই: ত্রাণমন্ত্রী
ডিএনসিসি উপনির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ: সিইসি

/এসআই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান