একনেকে ১৪ প্রকল্প অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৮, ১৮:২৭আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৮:৩৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত হয় একনেক সভা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৫২৪ কোটি ৭৪ লাখ টাকা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপাসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একনেক সভা শেষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরিকল্পনামন্ত্রী জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১ হাজার ৯৯০ কোটি ৯৬ লাখ টাকার ‘পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন’ প্রকল্প, ৫ হাজার ২৩৭ কোটি ৩৮ লাখ টাকার ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উর্ধ্বমুখী সম্প্রসারণ’ প্রকল্প, ৬১২ কোটি ৬৯ কোটি টাকার ‘ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন ও কালশী মোড়ে ফ্লাইওভার নির্মাণ প্রকল্প’ এবং ১ হাজার ৯২৫ কোটি টাকার ‘উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ (দ্বিতীয় প্রকল্প)’।
আরও পড়ুন-
সোনা চোরাচালান: বিমানকে ২০ লাখ টাকা অর্থদণ্ড, ময়ূরপঙ্খী বাজেয়াপ্ত

/এসআই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম