বিটিভির আরও ৬টি পূর্ণাঙ্গ কেন্দ্র হবে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ জানুয়ারি ২০১৮, ১০:০১ আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১০:০৫

বিটিভি
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ঢাকা ও চট্টগ্রামের বাইরে রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহে বিটিভির ৬টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন করা হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের এমপি রহিম উল্লাহ’র এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ ব্যাপারে ইতোমধ্যে একটি প্রকল্পও গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, “২০১৪ সালের ১৮ মে প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয় পরিদর্শনকালে দেওয়া নির্দেশনা অনুযায়ী রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল অঞ্চলের সাংস্কৃতিক, ঐতিহাসিক, বিনোদনমূলক অনুষ্ঠান, উন্নয়ন ও জনসচেতনতামূলক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধের চেতনাকে উদ্বুদ্ধ করা এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দূরীকরণমূলক অনুষ্ঠান নির্মাণ এবং প্রচার করার লক্ষ্যে ‘বাংলাদেশ টেলিভিশনের ৫টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন’ শীর্ষক এ প্রকল্প গ্রহণ করা হয়। পরে ২০১৭ সালের ১৪ মার্চে একনেক সভায় ময়মনসিংহ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিবেচনা করে ওই প্রকল্পে নতুন বিভাগ ময়মনসিংহ অন্তর্ভুক্তসহ প্রকল্পে মোট ব্যয় অপরিবর্তিত রেখে ৬টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্প অনুমোদন করা হয়।”

তিনি বলেন, ‘ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)’-এর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ডিজিটাল টেরিস্ট্রিয়াল টেলিভিশন ব্রডকাস্টিং পদ্ধতিতে দর্শকদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের গুণগতমান বৃদ্ধি এবং একই সঙ্গে ট্রান্সমিটারের মাধ্যমে একাধিক অনুষ্ঠান সম্প্রচার করে সরকারের রাজস্ব আয় বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ৫ ডিসেম্বরে পিইসি সভায় প্রকল্প নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।’ সূত্র: বাসস।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডাববোঝাই নছিমনকে অতিক্রম করতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
ডাববোঝাই নছিমনকে অতিক্রম করতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
‘বিশ্বের নায়ক’ সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে ডাকলেন নেতানিয়াহু
‘বিশ্বের নায়ক’ সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে ডাকলেন নেতানিয়াহু
ঢেউয়ের আঘাতে প্রকৃতির কাছে হার মানলো ৫৫০ বছরের পুরোনো প্রাকৃতিক বিস্ময়
ঢেউয়ের আঘাতে প্রকৃতির কাছে হার মানলো ৫৫০ বছরের পুরোনো প্রাকৃতিক বিস্ময়
আখতারুজ্জামান পুরো বাংলাদেশের মেহনতি মানুষের নেতা হয়ে গেছেন: জামায়াত আমির 
আখতারুজ্জামান পুরো বাংলাদেশের মেহনতি মানুষের নেতা হয়ে গেছেন: জামায়াত আমির 
সর্বাধিক পঠিত
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’