ডিএনসিসি’র নির্বাচন স্থগিতের বিষয়ে যা বললেন স্থানীয় সরকারমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ১৪:১৯আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৪:২৪

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন (ফাইল ছবি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নির্ধারণ না হওয়ায় ডিএনসিসি’র মেয়র নির্বাচন স্থগিত হয়ে থাকতে পারে বলে মনে করছেন তিনি।

বুধবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিএনসিসির নির্বাচন স্থগিতের বিষয়ে সরকারের করণীয় জানতে চাইলে মোশাররফ হোসেন বলেন, ‘আমি বিষয়টি কেবল শুনলাম। তবে হাইকোর্ট কেন নির্বাচন স্থগিত করেছেন তা আমি জানি না। বিষয়টি আমার কাছে পরিষ্কার নয়। তবে লোকমুখে শুনেছি, ভোটার লিস্ট সম্পন্ন হয়নি এবং সীমানা নির্ধারণ করা হয়নি।’

হাইকোর্টের এই স্থগিতাদেশে সিটি করপোরেশন পরিচালনায় অচলাবস্থার সৃষ্টি হবে কিনা-প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, অচলাবস্থার সৃষ্টি হবে না। কারণ প্যানেল মেয়র তো ভালোই চালাচ্ছেন। তবে মেয়রের পদ বেশিদিন খালি রাখা সম্ভব নয়। সে কারণে মেয়র মারা যাওয়ার পরপরই আমাদের দায়িত্ব ছিল পদটি শূন্য ঘোষণা করা। আমরা সেটা যথাসময়ে করেছি এবং তাদের নির্বাচন করার জন্য অনুমতিও দিয়েছি। এখন যদি সীমানা নির্ধারণ না হয় বা ভোটার তালিকা হালনাগাদ না হয় সেটা তো আমাদের দায়িত্ব না। এটা নির্বাচন কমিশনের কাজ। তারপরও আমরা বলেছি, এক্ষেত্রে যদি আমাদের কোনও সহযোগিতা লাগে তবে আমরা সেটা করবো। আমরা চাই দ্রুত নির্বাচন হোক।’

যথা সময়ে ডিএনসিসির নির্বাচন না হলে আইনগত কোনও সমস্যা আছে কিনা-জানতে চাইলে তিনি বলেন, ‘আইনগত কোনও সমস্যা নেই। কারণ আইনি কাঠামো মেনেই তো প্যানেল মেয়র করা হয়েছে। প্যানেল মেয়র আমরা বাছাই করিনি। ডিএনসিসি কর্তৃপক্ষ করেছে। আমরা শুধু অনুমোদন দিয়েছি। তবে দুই একদিনের মধ্যে আমি নির্বাচন কমিশনের সঙ্গে বসবো। হাইকোর্ট নির্বাচন কী কারণে স্থগিত করেছেন, এ বিষয়ে কী করা যায় সে বিষয়ে জেনে ব্যবস্থা নেব।’

আরও পড়ুন- ডিএনসিসি'র উপনির্বাচনে হাইকোর্টের তিন মাসের স্থগিতাদেশ

/এসআই/এসএনএইচ/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম