২০-২৫ জানুয়ারি প্রাণিসম্পদ সেবা সপ্তাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ১৯:০৮আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৯:১৩

প্রাণিসম্পদ অধিদফতর

আগামী ২০ থেকে ২৫ জানুয়ারি দেশব্যাপী পালিত হবে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ। দ্বিতীয়বারের মতো প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদযাপনের এ আয়োজন করেছে প্রাণিসম্পদ অধিদফতর।
এবারের সেবা সপ্তাহের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে, ‘বাড়াবো প্রাণিজ আমিষ, গড়বো দেশ,স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ’।
বুধবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে প্রাণিসম্পদ বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। এবারও মাঠ পর্যায়ে এই সেবা সপ্তাহ পালন করা হবে।
জনগণের দোড়গোড়ায় দ্রুততম সময়ে সেবা পৌঁছে দিতেই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ আয়োজন করা হয়েছে।

মন্ত্রী জানান,আগামী ২০ জানুয়ারি বিকাল ৩ টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রাণিসম্পদ সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এর আগে ২০ জানুয়ারি সকালে প্রাণিসম্পদ অধিদফতর থেকে মানিক মিয়া এভিনিউ হয়ে সেচ ভবন ও সংসদ ভবনের মেইন গেট হয়ে পুনরায় প্রাণিসম্পদ অধিদফতর পর্যন্ত র‌্যালি হবে।
এ উপলক্ষে প্রাণিসম্পদ বিষয়ক প্রদর্শনী, সভা ও সেমিনার ছাড়াও নারায়ণগঞ্জের সোনারগাঁও-এ উন্নত জাতের গবাদি পশু প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানান প্রাণিসম্পদ মন্ত্রী।

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম