প্রধান বিচারপতির পদে নিয়োগ সংক্রান্ত রিটের শুনানি মুলতবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৮, ১১:২৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১১:৩৬

সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির শূন্য পদে নিয়োগ না দেওয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে দায়ের করা রিটের শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেছেন হাইকোর্ট। 

রবিবার (২১ জানুয়ারি) সময় আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানির জন্য এক সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।

পরে তিনি জানান, ১৯৭২ সালের পর সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে দেশের আইনজীবীদের মধ্য থেকে আপিল বিভাগের বা প্রধান বিচারপতির নিয়োগ দেওয়া হয়নি। এছাড়াও দীর্ঘদিন ধরে প্রধান বিচারপতির পদ শূন্য রয়েছে। তাই হাইকোর্টে একটি রিট দায়ের করেছি। 

গত ৩ জানুয়ারি সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের