বঙ্গভবন থেকে আখেরি মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ জানুয়ারি ২০১৮, ১৩:৫২আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৪:০২

বঙ্গভবন থেকে আখেরি মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি, ছবি: ফোকাস বাংলা রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ রবিবার বঙ্গভবন থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৩তম বিশ্ব ইজতেমার আসর।

রাষ্ট্রপতি দরবার হলে বঙ্গভবনের কর্মকর্তাদের নিয়ে আখেরি মোনাজাতে যোগ দেন।

কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের দেশ ও জাতিসহ মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি কামনা করে পরম করুণাময়ের কাছে মোনাজাত করেন।

গত ১২ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে। ১৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হয় ১৯ জানুয়ারি। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো।

২০১১ সাল থেকে মুসল্লিদের যাতায়াত ও স্থান সংকুলানের অসুবিধা হওয়ায় বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম