৩০ জানুয়ারি থেকে শেখ হাসিনার নির্বাচনি প্রচারণা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৮, ১৪:১৩আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৪:৫০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আগামী ৩০ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবেন। ওইদিন সিলেটে জনসভা থেকে দলীয় প্রার্থীদের পক্ষে নৌকা প্রতীকে ভোট চাইবেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে নিজের ৮৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি খবরটি দিয়েছেন।

জানা যায়, আগামী ৩০ জানুয়ারি সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণের (রহ.)  মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় অংশ নেবেন বঙ্গবন্ধুকন্যা। এটাই হতে যাচ্ছে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তার প্রথম জনসভা। বিমানের ফ্লাইটে চড়ে সিলেটে যাবেন তিনি।

গত ৬ জানুয়ারি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভাগীয় শহরগুলোতে দলের সভাপতির সাংগঠনিক সফরের সিদ্ধান্ত হয়। নির্বাচনি বছরের প্রথম সাংগঠনিক সফর সিলেট থেকে শুরু করার আগ্রহ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
এদিকে আগামী নির্বাচনে প্রার্থী হতে চান না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচনে আমি প্রার্থী হতে চাই না। অবসর সময় কাটাতে চাই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে না করার সুযোগ থাকে না। এ বিষয়ে আগামী এপ্রিলে জানাতে পারব।’

/এসএমএ/এআর/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম