মাদ্রাসায় উচ্চতর শিক্ষার সুযোগ রয়েছে: ড. মুহাম্মদ গোলাম রব্বানী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৮, ১৭:৪৯আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৮:২৯

‘মাদ্রাসা কিন্তু কেবলমাত্র ইবতেদায়ি বা প্রাথমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। মাদ্রাসায় মাস্টার্স পর্যন্ত আছে। অর্থ্যাৎ মাদ্রাসায় উচ্চতর শিক্ষার সুযোগ রয়েছে।’ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে ‘বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার ভবিষ্যৎ’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানি তিনি বলেন, ‘আমি একটি ডকুমেন্টারি দেখেছিলাম, হেফজ পড়ছে কিন্তু তারা কোরআনের অর্থ জানছে না। তখন তার কাছে জানতে চাওয়া হয়, তুমি তো কোরআনের অর্থ জানছো না। তারা বলল না, বাস্তবতা হলো কুরআন হিফজ করার সময় শুধু মুখস্তই করবো। পরবর্তীতে মাদ্রাসায় কুরআনের অর্থ শেখানো হয়, ব্যাখ্যা শেখানো হয়, তার প্রয়োগ নিয়ে গবেষণা হয়। শুধু হিফজ শিক্ষা পরিপূর্ণ মাদরাসা না। মাদরাসা শিক্ষার একটি অংশ। শুধু এটি দেখেই পরিপূর্ণ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন করা যাবে না।’

রাজধানীর শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভলপমেন্টের হেড অব অপারেশন্স সারওয়ার জাহান চৌধুরী, ঢাকা ট্রিবিউনের সাংবাদিক সোহেল মামুন এবং বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের