শিক্ষার্থীদের চেহারা দেখলেই বোঝা যায় উন্নয়ন হয়েছে: গণশিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪২

সংসদে মোস্তাফিজুর রহমান ফিজার (ফাইল ছবি) প্রাথমিকে প্রশ্নপত্র ফাঁস ও নকল নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, ‘সারা বিশ্ব স্বীকার করছে দেশে প্রাথমিক শিক্ষায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তারপরও এক শ্রেণির মানুষ কিছুই দেখতে পায় না। এখন শিক্ষার্থীদের চেহারা দেখলে বোঝা যায়, পরিবর্তনের হাওয়া বহমান, শিক্ষায় উন্নয়ন হয়েছে।’ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মোস্তাফিজুর রহমান এই কথা বলেন।
সমালোচনাকারীদের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘বলা হচ্ছে প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা নকল করে। এটা কি বিশ্বাসযোগ্য? বরগুনায় একটি বিদ্যালয়ের প্রাথমিকের প্রশ্ন ফাঁস হয়েছে। এটা প্রাথমিক শিক্ষা সমাপনী বা জেএসসি পরীক্ষা নয়, কিন্তু সেটা সবখানে ছড়িয়ে দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষায় বাংলাদেশ এমডিজি অর্জন করে এখন এসডিজি অর্জনের পথে। এই বার্তা যখন সারা বিশ্বে পৌঁছে গেছে, তখন একটি শ্রেণি নেতিবাচক বার্তা দেওয়ার জন্য বসে আছে। তারা বলে কোনও অর্জনই হচ্ছে না। তারা আসলে চোখ থাকতে অন্ধ।’

বিএনপির সমালোচনা করে মোস্তাফিজুর রহমান বলেন, ‘অনেকে বলে কিছু উন্নয়ন হচ্ছে কিন্তু গণতন্ত্রের অবস্থা খারাপ। আপনারাইতো নির্বাচনে অংশ নেননি। আপনারা কলুর বলদ হয়েছেন, একই জায়গায় ঘুরছেন।’

/ইএইচএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের