একদফা দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশন চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৭

আমরণ অনশনরত শিক্ষকরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের একদফা দাবিতে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে তৃতীয়ধাপে আমরণ অনশন অব্যাহত রয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

কর্মসূচিতে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. মামুনুর রশিদ খোকন বলেন, ‘প্রতিদিন প্রচণ্ড শীতের মধ্যেও আমরা অনশন কর্মসূচি পালন করছি।  গত ২১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত একদফা দাবিতে ১৩ তম দিনের মতো অবস্থান কর্মসূচি এবং সপ্তম দিনের মতো আমরণ অনশন পালন করছি আমরা।’

তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে ২০১২ সালের ২৭ মে এর আগে যে সব বিদ্যালয়ের নামে জমি অধিগ্রহণ করা হয় সেসব বিদ্যালয় জাতীয়কণের আওতায় আনা হবে।  কিন্তু ওই তারিখের পরে আর কোনও বিদ্যালয়কে জাতীয়করণ না করায় আমাদের বঞ্চিত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এছাড়া অবিলম্বে এসব বিদ্যালয়সমূহকে জাতীয়করণের আওতায় আনার অনুরোধ জানাই।’

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব মো. কামাল হোসেন, মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হোসেন, বদরুল আমিন, হমায়ুন কবির পন্ডিত প্রমুখ।

/বিআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম