‘৩২ ধারায় কোনও সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলে আমি তার পক্ষে লড়বো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩৪

আইনমন্ত্রী আনিসুল হক, ফাইল ছবি অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে কোনও সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারায় ‘গুপ্তচরবৃত্তি’র মামলা হলে তার পক্ষে লড়াই করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ‘ল রিপোর্টার্স’ ফোরাম (এলআরএফ) আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

আনিসুল হক বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা সাংবাদিকদের জন্য করা হয়নি। তাহলে কেন আপনারা এটাকে নিজেদের ঘাড়ে নিচ্ছেন? আজ থেকে যতদিন আমি বেঁচে থাকবো ততদিনের মধ্যে কোনও সাংবাদিকের বিরুদ্ধে এই ধারার অধীনে মামলা হলে বিনা ফি-তে তার পক্ষে আমি আদালতে (মামলা পরিচালনা করতে) দাঁড়াবো ।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যদি গুপ্তচরবৃত্তি হয় সেক্ষেত্রেই এই ধারা প্রযোজ্য। যেমন, রিজার্ভ ব্যাংকের টাকা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে লুট করা হয়েছে। এক্ষেত্রে কি আমরা ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করবো না? এসব ক্ষেত্রে বিচারের জন্যই তো এই ধারা রাখা হয়েছে।’

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের সব অপরাধ দণ্ডবিধি আইনে রয়েছে। তবে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ওই অপরাধগুলো হলে তার বিচারের সুযোগ দণ্ডবিধিতে ছিল না। এখন ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সেসব অপরাধের বিচার হবে।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম