রায় নিয়ে সরকারের করণীয় কিছু নেই: নাসিম

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:১৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:২২

মোহাম্মদ নাসিম, ফাইল ছবি রায় নিয়ে সরকারের করণীয় কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘একটি রায় হতে পারে, সেটা যেকোনও মামলার রায় হতে পারে। এটা আদালতের ব্যাপার। এখানে সরকারের করণীয় কিছু নাই।’

তিনি আরও বলেন, ‘কেউ যদি দোষী হয় তার শাস্তি হবে। নির্দোষ হলে খালাস পাবে। এই রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াত জোট অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এটি আইনশৃঙ্খলা বাহিনী দেখবে। জনগণ প্রতিরোধ করবে। আওয়ামী লীগের কিছু করার নাই।’

মঙ্গলবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ এবং হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্যাতনের প্রশ্নই ওঠে না। যারা হাইকোর্টের সামনে পুলিশের ওপর হামলা চালিয়েছে। একটি রায়কে কেন্দ্র করে তারাই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছে। পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই করেছে।’

তিনি আরও বলেন, জননিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী যা করা দরকার তাই করছে। নির্বাচনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। নির্বাচন এখনও অনেক দূরে আছে। আগামী নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে জোটবদ্ধভাবে করা হবে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি