৯ বছরে বৈদেশিক কর্মসংস্থান ৫২ লাখ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৫ আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪১

বিমানবন্দরে শ্রমিক (ছবি- সংগৃহীত) এ বছর জানুয়ারিতে নতুন ৮১ হাজার ৮৪৬ জনের কর্মসংস্থান হয়েছে বিদেশে। এ নিয়ে ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ৯ বছরে মোট বৈদেশিক কর্মসংস্থান দাঁড়িয়েছে ৫১ লাখ ৯৮ হাজার ৯১৪ জনে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈদেশিক কর্মসংস্থানকে সম্ভবনাময় খাত ঘোষণা করায় সরকার বিদেশে শ্রমবাজার সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনা নিয়েছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত পাঁচ বছরে ২৪ লাখ ৫১ হাজার ৯৩ জনের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। পরের চার বছর, অর্থাৎ ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক কর্মসংস্থান ব্যাপকভাবে বেড়েছে। এসময়ে বৈদেশিক কর্মসংস্থান হয় ২৭ লাখ ৪৭ হাজার ৮২১ জন শ্রমিকের।
এর আগে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বাসসকে বলেন, গত বছর ১০ লাখ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে বিদেশে। এ বছর আরও ১১ লাখ শ্রমিকের কর্মসংস্থান হবে বলে আশা করছে সরকার। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনীতির ফলে বর্তমান সরকার ১৬৫টি দেশে শ্রমিক পাঠাতে পেরেছে। এছাড়া, সারাবিশ্বে নতুন শ্রমবাজার তৈরির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সরকার দক্ষ শ্রমিক তৈরিতে জেলা সদরগুলোতে প্রশিক্ষণের ব্যবস্থাও চালু করেছে।
শ্রম কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক সেলিম রেজা বলেন, এ বছর ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৯৮ হাজার ৭৫ জন শ্রমিকের বিদেশে কর্মসংস্থান হয়েছে। বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে সরকার এরই মধ্যে অভিবাসন ব্যয় কমানোসহ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বলেই প্রবাসী আয়ের প্রবাহ বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। বাসস।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূত কেন ঢাকায় থাকবেন প্রশ্নে যা বললেন শামা ওবায়েদ
প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূত কেন ঢাকায় থাকবেন প্রশ্নে যা বললেন শামা ওবায়েদ
ইউরোপে স্কি করতে গেলে ঘুরে আসুন এই ৬ ছোট্ট রিসোর্টে
ইউরোপে স্কি করতে গেলে ঘুরে আসুন এই ৬ ছোট্ট রিসোর্টে
‘আহা জীবন’-এ কী গল্প বলবেন সুনেরাহ-ইরফান
‘আহা জীবন’-এ কী গল্প বলবেন সুনেরাহ-ইরফান
মক্কা-জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা, কয়েক মিনিটেই প্রত্যাহার
মক্কা-জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা, কয়েক মিনিটেই প্রত্যাহার
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং