‘আন্তর্জাতিক নারী দিবসে’ প্রধানমন্ত্রীকে সম্মাননা দেওয়ার সুপারিশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৫৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ‘আন্তর্জাতিক নারী দিবসে’ বাংলাদেশের পথপ্রদর্শক হিসেবে প্রধানমন্ত্রীকে তার সব অবদানের জন্য সম্মাননা দেওয়ার সুপারিশ করেছে।

রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়। দশম জাতীয় সংসদের এ কমিটির এটি ছিল ৪২তম বৈঠক।

কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী মেহের আফরোজ, মোজাম্মেল হোসেন, আমিনা আহমেদ, মনোয়ারা বেগম ও বেগম রিফাত আমিন অংশগ্রহণ করেন।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও অধীনস্থ অফিসসমূহে ডিজিটাল সেবা ব্যবস্থাপনার বর্তমান অবস্থা সম্পর্কে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবহিত করা হয়। এছাড়া এ কমিটি ‘শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ’ বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির জন্য মন্ত্রণালয়ের গঠিত কমিটির খসড়া প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপন করার সুপারিশ করে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক মহিলা ও শিশুদের জন্য নীতিমালা অনুযায়ী চিকিৎসা সেবা সুবিধা প্রদান করার জন্যও কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। খবর বাসস।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক