সংশোধিত শিশু আইন দ্রুত পাস করানোর তাগিদ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৭

সুপ্রিম কোর্ট চলতি সংসদ অধিবেশনে 'সংশোধিত শিশু আইন-২০১৩' পাস করতে জোর তাগিদ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে সরকারের অগ্রগতি জানাতে আগামী ২৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। এছাড়াও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষে সংশোধিত আইনের খসড়ার অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করেন ব্যারিস্টার আশিকুর রহমান।

আশিকুর রহমান আদালতকে জানান, শিশু আইনের সংশোধনীর খসড়াটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে আইনটি এ অবস্থাতেই রয়েছে।

আদালত বলেন, ‘কাজটি এত ধীর গতিতে চলছে, তাতে চলতি সংসদ অধিবেশনের আর মাত্র কয়েকটা দিনের মধ্যে আইনটি পাস হবে কি? আমরা আজ অগ্রগতি সম্পর্কে জানলাম। বিষয়টি ২৫ মার্চ পর্যন্ত মুলতবি করলাম। আশা করি চলতি সংসদে এটি পাস হবে।’

শিশু আইন নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে বিচারপতিদের অনুষ্ঠিত এক অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে আদালত বলেন, ‘গতকাল অনেক প্রশ্ন উঠেছে। এসব সংশোধনী না হওয়ার কারণে অনেক প্রশ্নের উত্তর দেওয়া যায়নি।’

এর আগে ১২ ফেব্রুয়ারি সংশোধিত শিশু আইন-২০১৩ এর অস্পষ্টতা দূরীকরণে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জানাতে নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে সমাজ কল্যাণ সচিবকে এ বিষয়ে লিখিতভাবে আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই সমাজ কল্যাণ মন্ত্রণালয় আইনের সংশোধনী সম্পর্কে রবিবার আদালতকে অবহিত করেন।

প্রসঙ্গত, গত বছরের ১২ নভেম্বর হাইকোর্ট শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক আসামিদের বিচার কোন আইনে, কোন আদালতে হবে, তা স্পষ্ট করতে শিশু আইন-২০১৩ সংশোধনে সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেয়।

পরে গত ১৫ জানুয়ারি শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রাপ্তবয়স্ক আসামিদের বিচারে স্পষ্ট আইন তৈরি করতে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক শিশু আইনের সংশোধিত খসড়া আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ।

বিদ্যমান আইনটির ‘শিশু ও প্রাপ্তবয়স্ক অপরাধীর একত্রে চার্জশিট প্রদান নিষিদ্ধ’ ১৫ ধারায় বলা হয়েছে, ‘ফৌজদারি কার্যবিধির ধারা ২৩৯ অথবা আপাততঃ বলবৎ অন্য কোনও আইনে যাহা কিছুই থাকুক না কেন, শিশুকে কোনও প্রাপ্তবয়স্ক অপরাধীর সঙ্গে একসঙ্গে কোনও অপরাধের দায়ে অভিযুক্ত করিয়া একত্রে চার্জশিট প্রদান করা যাবে না।’

 

 

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম