সিনেমা হলে দর্শক বাড়াতে পদক্ষেপ নিতে সুপারিশ স্থায়ী কমিটির

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:২৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৪

সিনেমা হল, ফাইল ছবি দেশের সিনেমা হলগুলোয় (প্রেক্ষাগৃহ) দর্শক সমাগম বাড়াতে পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এছাড়াও দর্শক সংখ্যা কমে যাওয়ার কারণ জানতে গবেষণা করার সুপারিশও করা হয়েছে।

সোমবার সংসদ ভবনে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির সদস্য এমপি সিমিন হোসেন (রিমি) সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ (মুক্তি) এতে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ওপর প্রতিবেদন উপস্থাপন এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নতুন ভবন নির্মাণ এবং নবনির্মিত ভবনে ফিল্ম আর্কাইভের কার্যক্রম শুরু করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। ভবনটি প্রধানমন্ত্রী শিগগিরই উদ্বোধন করবেন বলে সভায় অবহিত করা হয়।

সিনেমা হলে দর্শক বাড়াতে পদক্ষেপ নিতে সুপারিশ স্থায়ী কমিটির

এছাড়া কমিটি ফিল্ম আর্কাইভে নতুন পদ সৃষ্টির মাধ্যমে জনবল কাঠামো বাড়াতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

এ সময় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ওপর প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের কাজের পরিধি ক্রমান্বয়ে বৃদ্ধি পেলেও নিজস্ব নিয়োগ বিধি না থাকায় অনুমোদিত ৩৩টি পদের মধ্যে বর্তমানে ১৬টি পদ খালি রয়েছে এবং এ পদে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। কমিটি নিয়োগ বিধি চূড়ান্ত করে শূন্যপদে জনবল নিয়োগের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন আহামদসহ মন্ত্রণালয় ও অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বাসস।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের