সবার গন্তব্য কেন্দ্রীয় শহীদ মিনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:৫৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫০

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান নির্বাচন কমিশনারের শ্রদ্ধাঞ্জলি মহান একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিশু ও নারীসহ সব বয়সী মানুষের গন্তব্য হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার।
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের প্রতি।

ভোর সাড়ে পাঁচটা থেকে সর্বস্তরের মানুষের সমাগম বাড়ছে। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের সংখ্যা। আসছে বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিনিধিরাও।
কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকার একটি নার্সিং কলেজের শিক্ষার্থীরা এরই মধ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদফতর ও নির্বাচন কমিশন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, ‘নির্বাচন কমিশনের প্রায় সব কাজে বাংলা ব্যবহার হয়। কেবল বিদেশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি ব্যবহার করা হয়। কিছু ক্ষেত্রে ইংরেজি আছে। শিগগিরই সেসব বাংলা করা হবে। একজন কমিশনারের অধীনে এ কাজ হচ্ছে।’

/আরজে/এসআইআর/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি